ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ২ জন আটক
দিপংকর রায় , দিনাজপুর
প্রকাশ: Saturday, 14 December, 2024, 4:18 PM

অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ২ জন আটক

অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ২ জন আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে পারাপারের সময় ০২ জন বাংলাদেশী নাগরিক আটক।

আটকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার সুন্দরা বোয়ালমারী এলাকার মোঃ জাবেদ আলীর ছেলে মোঃ গুলজার হোসেন (২৯) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রসনিয়া এলাকার মোঃ আব্দুল রশিদের ছেলে মোঃ তাজুল হক (২৬)।

  
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৪ ডিসেম্বর (শনিবার) আনুমানিক ৭ টার সময় দিনাজপুর ব্যাটালিয়ননের (৪২ বিজিবি) অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৩২/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের চাদগাঁও এলাকা হতে নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় *অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় বাংলাদেশী নাগরিকদের আটক করেন। পরে আটককৃত ব্যক্তিদের নিকটস্থ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status