ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
উজিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 14 December, 2024, 4:22 PM

উজিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

উজিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া মাস্টার, মোঃ আয়নাল হক, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সমীর চন্দ্র হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাজী ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,  উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময়  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা  মোঃ আমিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভীন,শুরুতে কোরআন থেকে পাঠ করেন মাওলানা মোঃ নুরুল হক আজহারী, গীতা থেকে পাঠ করেন শিশির ব্রহ্ম। অনুষ্ঠান শেষে ১৪ ডিসেম্বর হানাদার পাকিস্তান বাহিনীর হাতে যে সকল বুদ্ধিজীবী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা জামে মসজিদে শহীদদের রুহুর মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status