ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবেনা : শিল্প উপদেষ্টা
রাসেল মিয়া, পলাশ
প্রকাশ: Saturday, 14 December, 2024, 4:35 PM
সর্বশেষ আপডেট: Saturday, 14 December, 2024, 4:37 PM

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবেনা : শিল্প উপদেষ্টা

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবেনা : শিল্প উপদেষ্টা

দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবেনা বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ।আজ শনিবার দুপুর বারোটায় নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এসময়, শিল্প উপদেষ্টা আরও বলেন, গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি।বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিলো৷ ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে।দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি। এসময়, শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো.আব্দুল হান্নান সহ প্রশাসনের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status