|
সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ'র দুই ক্যাম্পের সন্ধান
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ'র দুই ক্যাম্পের সন্ধান উল্লেখ্য, সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা উক্ত ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফ (মূল) এর একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান বিদ্যমান। এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
