|
ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ আসাদুজ্জামান গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ আসাদুজ্জামান গ্রেপ্তার বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, আওয়ামী সরকারের আমলে হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ![]() ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ আসাদুজ্জামান গ্রেপ্তার এ ছাড়া ওবায়দুল কাদেরের অবৈধ অর্থ তার মাধ্যমে লেনদেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানেরও অভিযোগ রয়েছে হিরুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয়দানকারী হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি স্পেশাল টিম গ্রেপ্তার করে। ইতোমধ্যে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। দ্রুতই আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
