|
কবুল বলেই অজ্ঞান নতুন জামাই
নতুন সময় ডেস্ক
|
![]() কবুল বলেই অজ্ঞান নতুন জামাই আগামীকাল ১২ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। তাদের সঙ্গে আছেন আরও অনেকে। পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে - গ্রামের ছেলে হেকমত সরদার। ছোট সময় থেকেই বেশ কিছু বিষয় নিয়ে তার ফোবিয়া রয়েছে। এই যেমন পিঁড়ি ও নারীর প্রতি। আর এজন্য বিয়ে করতে ভয় পায় সে। কিন্তু তার মায়ের খুব ইচ্ছে ছেলের বউ দেখা। ছেলে হেকমতের এই ধরনের ফোবিয়া থাকায় মায়ের সেই ইচ্ছে পূরণ হচ্ছিল না। একদিন বাড়িতে হেকমতের ছোটকালের বন্ধু আরিফকে ডেকে আনে তার মা। এ সময় ঘর থেকে বের হয়ে বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিল হেকমত। হঠাৎ বাড়িতে বন্ধুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। এ সময় তার মা ও বন্ধু আরিফুল বলে, পাশের গ্রামে যাবে তাকে নিয়ে, এ কথা শোনার সাথে সাথেই কান্না শুরু করে হেকমত। মা ধমক দিয়ে থামায় তাকে। কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি না, তাই তো সে ঘরের খুটি ধরে রাখে যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে। একপর্যায়ে বন্ধু আরিফুল ও তার মাসহ কয়েকজন হেকমতকে দড়ি দিয়ে বেঁধে অটোতে করে নিয়ে যায় বিয়ের করাতে। কনের বাড়িতে গিয়ে ঘটে নতুন বিপত্তি। কবুল বলার পরই অজ্ঞান হয়ে যায় হেকমত। তবুও বিয়ে বন্ধ না রেখে বাসর ঘরে আনা হয় বরসহ কনেকে। পরে জ্ঞান ফিরলে হেকমত নিজেকে খুঁজে যায় এক সুন্দরী মেয়ের পাশে বসে আছে বধু সেজে। তার নাম আরিফা। এদিকে নতুন বউকে একনজর দেখার পর হেকমত চোখই সরাতে পারছিল না। গ্রামের এক অবিবাহিত যুবকের জীবন ও বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প। আর গল্পের বাকি অংশ জানতে দর্শকদের চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
