|
শেরপুরে অবৈধ ২টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
মো:কায়সার উদ্দিন, শেরপুর
|
![]() শেরপুরে অবৈধ ২টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা শেরপুর শহরের পৗরসভার মোবারকপুর এলাকায় মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই দুইটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা স্থাপন আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহন না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার মধ্যে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ওই দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নূর কুতুবে আলম সিদ্দীক, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদসহ সেনাবাহিনী ও পুলিশের টিম উপস্থিত ছিলেন। শেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি এ ব্যাপারে জনান, ইটভাটাগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহন না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। পৌরসভার মধ্যে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা হয়। ইটভাটা স্থাপন আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
