ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শ্যামনগরে বিষ প্রয়োগে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Monday, 3 March, 2025, 7:11 PM

শ্যামনগরে বিষ প্রয়োগে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগরে বিষ প্রয়োগে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের হরিনগর এলাকায় মৎস্য ঘেরে পুর্ব শুক্রুতার জের ধরে বিষ প্রয়োগে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট করার অভিযোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবে ক্ষতিগ্রস্ত ঘের মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুবিচারের দাবীতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলার ছোট ভেটখালী গ্রামের শুকোর আলী গাইনের পুত্র রাশিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ছোট ভেটখালী এলাকার আব্দুল মাজেদ গাইন,সাইদুর সরদার,মন্জুর আলম সহ আরো অনেকে দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সুত্রে হরিনগর মৌজার ৩৭৫ নং খতিয়ানের ৩.৩৩ একর জমি শান্তি পুর্ন ভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসতেছিলাম কিন্তু , তারা আমাদের ভোগ দখলী মৎস্য ঘেরটি জবর দখলের লক্ষে বিভিন্ন ষড়যন্ত্র করে আসতেছিল।বিষয় বুঝতে পেরে আমরা গত ০৬/১০/২৪ তারিখে শ্যামনগর থানায় ২৪১ নং একটি সাধারন ডায়েরী করি। বিষয় টি জানতে পেরে উপরোক্ত প্রতিপক্ষরা দলবদ্ধ ভাবে গত ২৮/০২/২৫ তারিখে প্রকাশ্যে বিষ প্রয়োগ করে আমাদের মৎস্য ঘেরের প্রায় পাচ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমি রাশিদুল ইসলাম বাদী হয়ে উপরোক্ত ব্যক্তিদের শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন ওই এলাকার , মহাসিন আলম,মনিরুল ইসলাম,মফিজুর রহমান, রশিদ কাগুচী,মোঃ মনিরুল ইসলাম, মহাসিন কাগুচী,ফজের আলী গাইন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status