ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের স্বপ্ন ধ্বংস করলেন জমির মালিক খোকন, শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Monday, 3 March, 2025, 7:17 PM

জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের স্বপ্ন ধ্বংস করলেন জমির মালিক খোকন, শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের স্বপ্ন ধ্বংস করলেন জমির মালিক খোকন, শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জমির মেয়াদ শেষ না হওয়া সত্ত্বেও সফল উদ্যোক্তা ও কৃষিতে পুরস্কৃত মইনুল ইসলাম পারভেজের ফলের বাগান কেটে ধ্বংস করেছেন জমির মালিক আখতারুজ্জামান খোকন। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় পারভেজের। 

এ ঘটনার প্রতিবাদে জমির মালিক খোকনের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তার সমবায় মার্কেটের সামনে এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন উদ্যোক্তা, তরুণ ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, "পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ। ফল চাষে সফলতার পাশাপাশি জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হন তিনি।
বক্তারা আরো বলেন, লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করার অনুমতি ছিল। সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হয়ে তিনি আমাদের জেলার গর্ব, একজন সফল উদ্যোক্তা। কিন্তু জমির মালিক আখতারুজ্জামান খোকন তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বাগানটি ধ্বংস করে দেন।

তারা আরও দাবি করেন, পারভেজের স্বপ্ন ভেঙে দেয়া এবং তার কঠোর পরিশ্রমের ফল গাছ কেটে ফেলার ঘটনা দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

অন্যদিকে, অশ্রুভেজা চোখে ভূক্তভোগী পারভেজ বলেন, "সদর উপজেলার চিলারং এলাকার বুড়ি ব্যারেজ সংলগ্ন আখতারুজ্জামান খোকনের কাছ থেকে দুই একর জমি লীজ নিয়ে আমি পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ শুরু করি। ৬ বছর ধরে ফল চাষের সাথে যুক্ত থাকলেও জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে জমির মালিক নানা অযুহাত দেখিয়ে আমাকে হয়রানি করতে শুরু করেন। অতিরিক্ত অর্থ দাবির পাশাপাশি বিভিন্ন অযৌক্তিক অভিযোগ তুলতেন। এরপর, ৩০ জানুয়ারি আমার বাগানে তার নেতৃত্বে আক্রমণ চালিয়ে সব গাছ কেটে ফেলে। তার এই কর্মকাণ্ডে আমি হতাশ এবং আইনগত শাস্তির দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status