ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গোমস্তাপুরে পরকীয়ার জেরে স্থানীয় কবিরাজকে কুপিয়ে হত্যা
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Monday, 3 March, 2025, 7:24 PM

গোমস্তাপুরে পরকীয়ার জেরে স্থানীয় কবিরাজকে কুপিয়ে হত্যা

গোমস্তাপুরে পরকীয়ার জেরে স্থানীয় কবিরাজকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয়া জের ধরে স্থানীয় এক কবিরাজকে কুপিয়ে হত্যার করার ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগন গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে সেটার তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল রবিবার সাড়ে ১১টার সময় চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মতি তেলী কবিরাজ(৪০) পাশের গ্রাম হরিনগনর এলাকার শুকুদ্দির বাড়িতে তার স্ত্রীর ভূত তাড়ানোর কথা বলে যায়। শুকুদ্দির স্ত্রী পেয়ারা বেগমের সাথে মতি তেলী কবিরাজের আগে থেকেই পরকীয়া ছিল। এবং ঘটনাস্থলে পরকীয়া দেখে ফেলায় শুকুদ্দি ও তার ছেলে পিয়ারুল মতি তেলী কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে রুমের দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে শুকুদ্দির মা জহরুন বেগম ঘরের দরজা খুলে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনা স্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status