ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী যুবক আটক
সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা
প্রকাশ: Wednesday, 5 March, 2025, 5:47 PM

নেত্রকোণায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী যুবক আটক

নেত্রকোণায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী যুবক আটক

নেত্রকোণার কলমাকান্দায় মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তিকারী যুবক সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে নেত্রকোণা জেলা পুলিশের একটি দল জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

আটক হওয়া সুপ্ত সাহা অনিক নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, সম্প্রতি অভিযুক্ত সুপ্ত সাহা অনিক তার ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করে কমেন্ট করে যা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এঘটনায় প্রতিবাদে ও সুপ্ত সাহা অনিকের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ঘটনার পরপরই গাঢাকা দেন সুপ্ত সাহা। পরিশেষে পুলিশের অভিযানে আটক হয় সে। সুপ্ত সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status