|
ঠাকুরগাঁওয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় মাদক ব্যবসায়ী ছিনতাই
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাঁওয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় মাদক ব্যবসায়ী ছিনতাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক তাহমুদা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দ নগর এলাকায় মাদক ব্যবসায়ী প্রিয়োর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার শয়ন কক্ষ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তাকে হেফাজতে নেয়ার সময় সহযোগী আরিফ (২৫), রাজা (২৩) ও বিজয় (২২) হঠাৎ করে হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় প্রিয় কে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা ইউএনও কে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন এবং পরে একই এলাকায় আরও অভিযান পরিচালনা করে ইমরান নামে আরেক মাদকসেবীকে আটক করেন। ইমরান কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাস সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
