ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণের শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 March, 2025, 10:45 PM

খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

খুলনা আনসার ব্যাটালিয়ন ইলাইপুর, রুপসা, খুলানায় গত ২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৪২ জন আনসার ব্যাটালিয়ন সদস্যের ৪ সপ্তাহ মেয়াদী ‘‘কুক প্রশিক্ষণ’’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর ০২ জন প্রশিক্ষক।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেন, সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্বের মান বৃদ্ধি পাবে। প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বর্তমান মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে যেভাবে বাহিনী এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় এ ক্ষেত্রে আনসার বাহিনী এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। 

অনুষ্টানে অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সাইফুল ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status