|
পথের দিশার উদ্যোগে বস্তির শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন
মোস্তফা আল মাসুদ, বগুড়া
|
![]() পথের দিশার উদ্যোগে বস্তির শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তিনি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদুল ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরনের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
