|
ড্যাফোডিলে ২ দিনব্যাপী ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো
নতুন সময় ডেস্ক
|
![]() ড্যাফোডিলে ২ দিনব্যাপী ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে ফর্মাসিউটিক্যাল ইন্ডাট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। দু’ দিনব্যাপি অনুষ্ঠানে ছিল র্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোষ্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সহস্রাধিক শিক্ষার্থী, এল্যামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় ২০ টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এ ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণ করছে। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক বাজারে আগামী বছর থেকে দেশের ওষুধশিল্প বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা হারাতে পারে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের ফলে রয়্যালটি দিতে হবে। যার ফলে ঔষধের উৎপাদন খরচ বেড়ে যাবে। দাম ও বাড়বে বলে তিনি আশঙ্কা করেছেন । আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যেমে ইন্ডাস্টি ও একাডেমীয়ার সাথে গভীর মিথস্ক্রিয়া তৈরী হবে এবং ইন্ডাস্ট্রিগুলির প্রয়োজনীয়তা ইন্সটিটিউটগুলো দক্ষ গ্যাজুয়েট তৈরী করতে সক্সম হবে সেখান থেকে ইন্ডাস্ট্রিগুলো ভালো গ্যাজুয়েট নির্বাচন করার সুযোগ পাবে। তিনি বলেন, আমাদেও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য এনালাইটিক্যাল সায়েন্স এবং অর্গানিক সিনথেটিক কম্পাউন্ড বিষয়ের উপর এক্সপার্টাইজ খুবই রকার এবং বিশ্ববিদ্যালয়গুরোকে এ দটি বিষয়ের উপর দক্ষ গ্র্যাজুয়েট তৈরী করার আহ্বান জানান তিনি। এক্সপো পরিদর্শন কালে প্রতিক্রিয়া ব্যক্ত কওে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি ছাত্রছাত্রীরা যাতে ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়। কারন, শুধু লেখাপড়া দিয়ে চাকরির বাজাওে নিজেদের অবস্থান তৈরী করা সম্ভব নয়্ । তিনি আরো বলেন, স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই গার্মেন্টস ও লেদার ন্ডিাস্ট্রির পর বর্তমনে ফামাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সম্ভাবনা সবচেয়ে বেশী। কারন দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ২০০ মিলিয়নের কাছাকাছি, তাছাড়া পরিবেশ দূষন ও বিপর্যয়ের কারনে আমাদের দেশ রোগ বালাই পৃথিবীর অন্য দেশ গুরোর তুলনায় অনেক বেশী। তাই বৃদ্ধি পেয়েছে। তাই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো প্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের সুযোগ পাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
