ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Thursday, 24 April, 2025, 12:23 PM

ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসরাইলি পণ্য বয়কট তালিকায় ভুল প্রচারে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প, ঝিনাইগাতীতে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসরাইলি পণ্য বয়কটের তালিকায় দেশীয় ও আমদানিকৃত বিভিন্ন দেশের পণ্য ভুলভাবে অন্তর্ভুক্ত করে লিফলেট বিতরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের শিল্পসহ বিভিন্ন দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান। 

এই ভুল তথ্য প্রচার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইগাতীতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী) আহসান আল আনম।

আজ ঝিনাইগাতী উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমিন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহ্বায়ক শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান,  বাংলাদেশ জামাআতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মুফতি খালিছুর রহমান,  উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামি আন্দোলন উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা ইব্রাহিম, ইসলামি ফাউন্ডেশন উপজেলা সুপারভাইজার মুহতাসিন বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী  সালেহ আহম্মেদ সহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, ইসরাইলি পণ্য বর্জনের নামে বিভ্রান্তিকর লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তালিকা ছড়িয়ে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ ধরনের ভুল প্রচার শুধু অর্থনীতিতেই নয়, দেশের ভাবমূর্তিতেও আঘাত হানে। তাই সচেতনভাবে তথ্য যাচাই করে বয়কট কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

সভায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আলোচনা শেষ হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status