ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পানছড়িতে ভিডিপি সদস্যা আয়শা খাতুন পেলেন নতুন ঘর
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
প্রকাশ: Thursday, 24 April, 2025, 3:56 PM

পানছড়িতে ভিডিপি সদস্যা আয়শা খাতুন পেলেন নতুন ঘর

পানছড়িতে ভিডিপি সদস্যা আয়শা খাতুন পেলেন নতুন ঘর

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামে ভিডিপি সদস্যা আয়শা খাতুন'র (৫৮)জন্য নবনির্মিত সেমি-পাকা ঘর টেলিকনফারেন্সিং এর মাধ্যমে উদ্ভোদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় নবনির্মিত ঘরের সামনে জেলা কমান্ডিং অফিসার আরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়েছে। ঘরটি নির্মাণে ব্যায় করা হয় ৩,৭৮,০০০ টাকা।

সুত্র জানায়, সারা দেশে আনসার ও ভিডিপির সদস্যদের জন্য ২৬টি ঘর নির্মিত হলেও উদ্ভোদন করেন চারটি ঘর। এর মধ্যে কুমিল্লা, নেত্রকোনা, বগুড়া ও খাগড়াছড়ির পানছড়িতে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উদ্ভোদন করেন। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সরকারিভাবে নব-নির্মিত গৃহ পেয়ে ভিডিপি সদস্যা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপমহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ এবং খাগড়াছড়ি আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট'কে ধন্যবাদ জানান।

এসময়, জেলা আনসার ভিডিপি কমান্ডিং অফিসার আরিফুল রহমান পিপিএম, ৫ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মোঃ হেলাল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, পানছড়ি উপজেলা প্রশিক্ষক কাজী আকাশ সহ পানছড়ি উপজেলা সকল আনসার-ভিডিপি সদস্যগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status