ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সেনাবাহিনীর অভিযানে ধরা পড়ল মাদকচক্রের সদস্য ভুয়া সাংবাদিক
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Thursday, 24 April, 2025, 4:53 PM

সেনাবাহিনীর অভিযানে ধরা পড়ল মাদকচক্রের সদস্য ভুয়া সাংবাদিক

সেনাবাহিনীর অভিযানে ধরা পড়ল মাদকচক্রের সদস্য ভুয়া সাংবাদিক

কুড়িগ্রামের চিলমারীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি টহল দল।

আটককৃত ব্যক্তি হলেন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের ছেলে নুর আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন। তবে বাস্তবে তার কোনো সাংবাদিকতা সংশ্লিষ্টতা ছিল না।

অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, সাংবাদিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন বলেন, “আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে পাম্প মোড়ে সন্দেহজনক আচরণ লক্ষ্য করি। পরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করি। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, “গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার নাম ভাঙিয়ে কেউ মাদক ব্যবসা করবে, এটা হতাশাজনক। তারা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status