|
কিশোরগঞ্জের নিকলীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জের নিকলীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে কুর্শা বাজার থেকে প্রায় ৫ কিলোমিটার পায়ে হেটে উপজেলা পরিষদ এলাকায় এসে মানববন্ধন করে। বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, কুর্শা এলাকার আবু বাক্কার দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার নেশা বিক্রি করে যুব সমাজ নষ্ট করে ফেলছে। নিকলী উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আলী বলেন, আবু বাক্কার মাদক ব্যবসা করে আমাদের এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, সে প্রভাবশালী হওয়ায় আমরা নিরুপায় হয়ে প্রশাসনের তার প্রান্তে আসতে বাধ্য হয়েছি। ইতিমধ্যে গত ১২/৪/২০২৫ কয়েকশত মানুষের স্বাক্ষরিত একটি অভিযোগ দিয়েছি পুলিশ সুপার ও র্যাব বরাবর। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে আরো বলেন, দ্রুত এই মাদক ব্যবসায়ীর বিচার চাই। ব্যবসায়ী ইদ্রিস আলী ইদু বলেন আবু বাক্কার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত, ইতিমধ্যে সে ডাকাতি মামলায় জেলও কেটেছে। কয়েকদিন পরপর আইন-শৃঙ্খলা বাহিনী বাড়িতে খোঁজে। তার এমন কর্মকান্ডে আমরা এলাকাবাসী অতিষ্ঠ, যুব সমাজ হচ্ছে নষ্ট। আমরা আবুবক্কারের বিচার চাইতে এসেছি। এসময় আরও বক্তব্য রাখেন রূপালী হাজী মিয়া বলেন, আমরা আমাদের সন্তানদের বাড়িতে রেখে পড়াশোনা করানোর সাহস পাচ্ছিনা। এলাকার অনেক অভিভাবকের কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারিনা। আমরা এই আবু বাক্কারের কঠিন বিচার চাই। এসময় আরো বক্তব্য রাখেন, নজরুল ইসলাম নজরুল, তাজিরুল ইলাম তাজুল, জসিম উদ্দিন, নুর চান উদ্দিন ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। স্মারকলিপি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি বলেন, সঠিক তদন্ত করে ব্যবস্থা নিব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
