|
ময়মনসিংহে জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারসহ গ্রেফতার-১
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারসহ গ্রেফতার-১ এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বুধবার ভোররাত ৪টায় জেলার তারাকান্দা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ চোরকে গ্রেফতার করেছে। (ছবি) এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের ফ্ল্যাটের দরজার তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। গ্রেপ্তার জুয়েল মিয়া নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে পুলিশ। ডিবি ও থানা-পুলিশের ব্যাপক তৎপরতায় চুরি হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ফ্ল্যাট বাসার দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ১৫টি শাড়ি নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
