ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
তৌরব হোসেন, সোনারগাঁ
প্রকাশ: Thursday, 24 April, 2025, 6:27 PM

সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত "১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ" উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াত।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে শতাধিক নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এই গণসংযোগ করেন।

সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ

উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ। 

এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status