|
টাইমস হায়ার এডুকেশনের নতুন র্যাঙ্কিং, দেশে যৌথভাবে সেরা বুয়েট ও ড্যাফোডিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() টাইমস হায়ার এডুকেশনের নতুন র্যাঙ্কিং, দেশে যৌথভাবে সেরা বুয়েট ও ড্যাফোডিল বুধবার (২৩ এপ্রিল) এই তালিকা প্রকাশ করেছে শিক্ষা সম্পর্কিত ব্রিটিশ ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন। এই র্যাঙ্কিং প্রকাশের জন্য সংস্থাটি গবেষণার গুণগত মান (৩০%), গবেষণা পরিবেশ (২৮%), পাঠদানের মান (২৪.৫%), শিল্পখাতের সম্পৃক্ততা (১০%) ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (৭.৫%)-এর সূচকগুলোকে ব্যবহার করে। এই মূল্যায়নের ভিত্তিতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বুয়েট এশিয়া অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে স্থান পেয়েছে। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)- এ তালিকায় ৩৫১-৪০০ ঘরে অবস্থান করছে। এরপরেই এ তালিকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় কয়েকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এই অসাধারণ অর্জন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণায় উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষ, বৈশ্বিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নে শক্ত অবস্থানের ধারণা দেয়। তাছাড়া দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট এই বিশ্ববিদ্যালয়ের টানা আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় নতুন মাত্রা যোগ করেছে এই অর্জন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন ডিআইইউ-এর কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
