ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নির্বাচনের মধ্যে দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের বুকে ফ্যাসিবাদ আসতে পারবে না... শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Thursday, 24 April, 2025, 8:06 PM

নির্বাচনের মধ্যে দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের বুকে ফ্যাসিবাদ আসতে পারবে নাins class=

নির্বাচনের মধ্যে দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের বুকে ফ্যাসিবাদ আসতে পারবে না শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

নির্বাচনের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে এ বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে দৃঢ় বিশ্বাস করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও'র জয়নাল আবেদীন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্যে দিয়ে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদের সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি।

তারেক রহমানের চিন্তা চেতনা সকল দল মতকে একত্রিত করার ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছার সেটি ৩১ দফার মধ্যে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠেছিল এবং আন্দোলন বেগবান হয়েছিল। সেই আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে।

সবাইকে সজাগ ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত পক্ষে ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারিনি। তাই আজকে সময় ও সুযোগ এসেছে। বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে।

প্রশিক্ষণ কর্মশালা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতাসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status