|
আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ সমাবেশ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্ব বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ, কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা সালাহ উদ্দিন, ছাত্র সংসদ নেতা আদনান সাকিব-সহ আরো অনেকেই। মিছিল শেষে মুগ্ধ চত্ত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা বন্ধ করার দাবি জানান। মেজর (অব.) মাহমুদ তার বক্তব্যে বলেন, 'গণঅভ্যুত্থানের আট মাস পরেও শহীদ ও আহতদের নামের সরকারি গেজেট প্রকাশ হয়নি, যা দুঃখজনক। সংস্কার ও গণ-পরিষদ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।' কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, 'আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। বর্তমান সরকার যদি তাদের নিষিদ্ধ না করে পুনর্বাসন করতে চায়, তাহলে এনসিপি সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
