|
ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় চেতনানাশক স্প্রে করে বাড়ির সর্বস্ব লুট!
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় চেতনানাশক স্প্রে করে বাড়ির সর্বস্ব লুট! গতকাল শনিবার (১০ মে) গভীররাতে এ ধরনের ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক আব্দুল খালেক (৭০) এবং তাঁর সহধর্মিণী আজিজা(৬৫), ভাড়াটিয়া বাইতুল মুয়াজ্জাম জামে মসজিদের ইমাম হাফেজ মো: সাইফুল ইসলাম (৪৫) এবং তাঁর সহধর্মিণী জান্নাতুন ফেরদৌস (৩৫) সহ ৪ জন গুরুতর অসুস্থ। ঘটনার বিবরণে জানা যায়, রাতের খাবার সেরে প্রতিদিনের ন্যায় রাত ১১.০০ টার দিকে উভয় পরিবারের লোকজন ঘুমাতে যায় কিন্তু ফজরের নামাজের সময় ইমাম সাহেবকে দেখতে না পেয়ে স্থানীয় মুসল্লী সবুর আলী ফজরের নামাজে ইমামতি করেন। পরবর্তীতে আর কেউ খোঁজ খবর নেননি কিন্তু যহুরের নামাজে আজান না হওয়ায় সবুর আলী ইমামের বাড়িতে খোঁজ নিতে গেলে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পান। পরক্ষণেই ইমাম সাহেবের ছেলে হাফেজ হাবিবুল্লাহ বার বার বাবার মোবাইলে যোগাযোগ করতে না পেরে স্বশরীরে উপস্থিত হয়ে মা-বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্হানীয় বাসিন্দা রেজাউল করিম রেজা জানান, " আব্দুল খালেক চাচা এবং চাচীর দুই মেয়ে। তারা বিদেশে থাকে, বাসায় যহুরের নামাজে ইমাম না আসার কারণে আমরা ঘটনাটি জানতে পারি "। পরে আমরা এলাকাবাসী দ্রুত ৪ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করি। ![]() ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় চেতনানাশক স্প্রে করে বাড়ির সর্বস্ব লুট! এদিকে ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, দুপুরে ঘটনা জানার পর পরই ভুক্তভোগীদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। তবে উক্ত ব্যক্তিদের কি ধরনের চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে নাকি স্প্রে করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। কি ধরনের জিনিসপত্র চুরি হয়েছে তাও বলা যাচ্ছে না। যেহেতু ভিকটিম এখনো অচেতন। তিনি আরও বলেন, অভিযোগ দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
