|
জুলাই বিপ্লবে আহত মনিরের দু’টি কিডনি বিকল
নাহিদ হাসান মুন্না, বড়াইগ্রাম
|
![]() জুলাই বিপ্লবে আহত মনিরের দু’টি কিডনি বিকল জুলাই আন্দোলনের পুরোটা জুড়ে ছিলেন সরব। গত ৫ই আগষ্ট বনপাড়া বাজারে জুলাই আন্দোলনের মিছিল করার সময় তাদের ওপর হামলা চালায় পতিত সরকারের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তার অনুসারীরা। এতে অন্যদের সাথে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন মনির। তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা শেষে ফিরে আসেন এলাকায়। ফিরে এলেও তার ডান পায়ে আঘাতের যন্ত্রণা বহমান থাকে। চিকিৎসা চললেও ভালো হয়নি সেটা। গিয়াস উদ্দিন মনির নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড মালিপাড়া এলাকার মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। বনপাড়া পৌরসভার সদ্য সাবেক জনপ্রিয় কাউন্সিলর ছিলেন তিনি। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল মনির হঠাৎ অসুস্থতা বোধ করলে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে ২৯ এপ্রিল এয়ার এম্বুলেন্স করে ঢাকা ইবনে সিনা হাসপাতাল কল্যানপুর শাখায় স্থানান্তর করা হয়। সেখানেই তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফ বিন মিজানের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসক সূত্রে জানা যায়, মনিরের ডান পায়ে আঘাত জনিত কারণে দীর্ঘদিন থেকে ব্যথা এবং পরবর্তীতে "সেলুলাইটিস'' হয়ে যায়। যার ফলে কিডনি আক্রান্ত হয় এবং কিডনি "ফেইলর" হয়ে যায়। তার উন্নত চিকিৎসার জন্য কিডনি, রক্ত, সার্জারি ও হৃদরোগ বিশেষজ্ঞদের বোর্ড গঠন করেন চিকিৎসকবৃন্দ। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কিডনির উন্নত চিকিৎসার জন্য গত রোববার "বায়োপসি" পরীক্ষা করা হয়। "বায়োপসি" রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মনির বলেন, আল্লাহ আমাকে সুস্থ করেন, তবে আমি সুস্থ হয়ে আবার মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তাই তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। মনিরের বড় ভাই সাবেক বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বড়াইগ্রাম-গুরুদাসপুর নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন , জুলাই বিপ্লব ও পরবর্তী সময় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মনির অনেক ব্যস্ত হয়ে পড়ে। ফলে তার অসুস্থতার বিষয়ে নিজে এবং আমরা নজর দেওয়ার সুযোগ পাইনি। সকলের নিকট দোয়া চাই আমার ছোট ভাই মনির যেন দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
