ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুর্গম বিলে অস্ত্র তৈরির কারখানা, নেপথ্যে যা...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 August, 2025, 1:28 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 19 August, 2025, 5:43 PM

দুর্গম বিলে অস্ত্র তৈরির কারখানা, নেপথ্যে যাins class=

দুর্গম বিলে অস্ত্র তৈরির কারখানা, নেপথ্যে যা

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানা সন্ধান মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম। দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে পরিচালিত হয়। এসময় দুজনকে আটক করতে সক্ষম হলেও কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আতাইকুলা থানার অন্তর্গত আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত  চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ মঙ্গলবার ভোরে ওই বিলে ময়েজ বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, ‘চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষ হলে আটকদের পরিচয় জানানো হবে।’

এদিকে স্থানীয়রা জানান, চতরা বিলের অজপাড়াগাঁয় দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় তারা আড়ালে থাকলেও রাতে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতো, ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status