ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 25 August, 2025, 8:13 PM

টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ

টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। ঘন্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফ্লাইওভারের উপর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তি পোহাতে হয় জনসাধারণ ও চালকদের।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজার, উত্তরার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ। পরে বেলা ১১ টায় অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ

টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ বাজারের কয়েকশ ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারনে ব্যবসসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারনের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই সরকারের কাছে টঙ্গী বাজার ও এলাকাবাসীর জোর দাবি- তুরাগ নদের উপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।

টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ

টঙ্গীর তুরাগ নদে বেইলী ব্রীজ নির্মান দাবিতে সড়ক অবরোধ

বেলা ১১টায় উপ-বিভাগীয় প্রকৌশলী টঙ্গী সাব ডিভিশন আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বলেন, এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি তাদেরকে অবহিত করব।

উল্লেখ্য, এর আগেও চলতি ২০২৫ সালের গত ১ মার্চ একই দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status