ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 25 August, 2025, 8:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 25 August, 2025, 8:25 PM

চাঁপাইনবাবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে আবারও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সীমান্ত এলাকার পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন তিনি।

এদিকে সন্ধ্যায় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা গ্রামের সেতারাপাড়া পদ্মা নদীর যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি সীমান্ত পিলার ১৩/২ এস থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেন। বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করেন।

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ শনিবার একই উপজেলার সীমান্তবর্তী এলাকা তারাপুর থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় নিহতদের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে মারা যান তারা। ###

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status