ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুর জয়দেবপুর থানার পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মাহাবুব হোসেন, গাজীপুর
প্রকাশ: Monday, 25 August, 2025, 8:19 PM

গাজীপুর জয়দেবপুর থানার  পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুর জয়দেবপুর থানার পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশই জনতা, জনতাই পুলিশ " এই স্লোগানে গাজীপুর জেলা পুলিশের উদ্যােগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে জয়দেবপুর থানা পুলিশ এ ওপেন হাউজ ডে'র আয়োজন করে।

বক্তব্য রাখেন, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ, গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারী, বাড়ীয়া ইউপি সদস্য শফিকুল ইসলাম  সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মাহাবুব হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  ওবায়দুল ইসলাম,রুকনুজ্জামান খান সহ স্থানীয়রা।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই বিট পুলিশের একমাত্র লক্ষ্য। সাধারণ জনগণ যাতে ঘরে বসে পুলিশি সেবা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এলাকার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ভূমিদস্যু ও কিশোর গ্যাং সম্পর্কে সাধারণ জনগণ ও অভিভাবকদের সচেতন থাকতে বলেন এবং এ ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status