|
পাখি ডিম পাড়ায় মাঠ বন্ধ হলো এক মাস!
নতুন সময় ডেস্ক
|
![]() পাখি ডিম পাড়ায় মাঠ বন্ধ হলো এক মাস! ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম দেয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে। ওয়াইল্ডকেয়ার নামের বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। এই কারণেই মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
