|
সড়ক দূর্ঘটনায় আহত বর,হাসপাতালেই হলো বিয়ে!
হাসান শিকদার, মানিকগঞ্জ
|
![]() সড়ক দূর্ঘটনায় আহত বর,হাসপাতালেই হলো বিয়ে! দূর্ঘটনায় আহত অবস্থায় হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী আছেন আনন্দ সাহা। তবে গতকাল বৃহস্পতিবার ছিলো আনন্দ সাহার পূর্ব নির্ধারিত বিয়ের তারিখ। হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি থাকলেও বন্ধ থাকেনি আনন্দ সাহার বিয়ে। নির্ধারিত লগ্নতেই অনুষ্ঠিত হলো বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় করে বিয়ের আয়োজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এ বিয়ে। হাসপাতালের চার দেয়ালের ভেতরেই লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। কনে-বরের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী হয় এই আয়োজন। আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি বাইক এক্সিডেন্ট করে দুই হাত এবং পায়ে গুরুতর আঘাত পায়। সে ক্ষেত্রে আজ তার বিয়ের দিন ধার্য ছিল। পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে লগ্নের বিষয়ে জানায়, তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং কনসালটেন্টদের সঙ্গে পরামর্শ করে বিয়ে সম্পন্ন করানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
