|
গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী কর্মশালা সম্পন্ন কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর (মডার্নাইজেশন এন্ড ডিজিটাইজেশন) ড. ফাতেমা ওয়াদুদ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শফি উল্লাহ মজুমদার এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (ডেপুটি সেক্রেটারি) ড. মো রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন গাকৃবির ট্রেজারার এবং গবেষণা প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ। এতে বিভিন্ন দপ্তর থেকে আগত বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীরা সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “উন্নত কৃষি বিপণন ব্যবস্থা ছাড়া কৃষকের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের গবেষণা কার্যক্রম আমাদের বাস্তব ভিত্তিক নীতিমালা প্রণয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় সবসময় এমন গবেষণাকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
