|
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রাজিব মৌলভীবাজারে আটক
আব্দল্লাহ আল ফরহাদ, কক্সবাজার
|
![]() কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রাজিব মৌলভীবাজারে আটক পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন রাজিবুল ইসলাম মোস্তাক। ওই ঘটনায় নারী শিক্ষার্থীসহ একাধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ঘটনার দিন বিকেলে লালদিঘিরপাড় এলাকায় শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিলের ওপর পুনরায় হামলার চেষ্টা চালানো হয়। সংঘর্ষে রাজিব নিজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সরকার পতনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন রাজিবুল ইসলাম মোস্তাক। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে আটক হন তিনি। মৌলভীবাজার সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ দুপুরে রাজিবুল ইসলাম মোস্তাককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ রাজিবুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, উস্কানিমূলক বক্তব্য এবং নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
