ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাশিয়ানীতে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল হেলপারের
শান্ত শেখ, গোপালগঞ্জ
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 2:54 PM

কাশিয়ানীতে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

কাশিয়ানীতে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

গোপালগঞ্জে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান সামনে থাকা চলন্ত ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের হেলপার মোঃ সীমান্ত নিহত হন। 

নিহত সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জয়রাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,।

 আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

এসময় খুলনাগামী কাভার্ড ভ্যানটি পিছন দিক থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status