ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতীতে "আসঝি" এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা প্রদান
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Wednesday, 8 October, 2025, 2:00 PM

ঝিনাইগাতীতে

ঝিনাইগাতীতে

ঝিনাইগাতীতে “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” সংগঠনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ  ঝিনাইগাতী থানা রোডের নয়াগাঁও গ্রামে অবস্থিত উম্মুল ক্বোরা মহিলা মাদরাসা প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

গরীবের ডাক্তার খ্যাত ও মানবতার ফেরিওয়ালা ডাঃ মোঃ আবুল হাশেম সাহেবের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং উম্মুল ক্বোরা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ, অত্র মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মোঃ মাসউদুর রহমান, সংগঠনের সক্রিয় সদস্য মনির, সম্রাট প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত দৃষ্টান্ত। আসঝি’র এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

তাছাড়া ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন,এবং প্রশাসনও সবসময় মানবতার কাজে পাশে থাকবেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status