|
নকলায় জামায়াতের সহযোগী সংগঠন ওলামা বিভাগের ইউনিয়ন শাখার কমিটি গঠন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() নকলায় জামায়াতের সহযোগী সংগঠন ওলামা বিভাগের ইউনিয়ন শাখার কমিটি গঠন মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শাহ আলম (শাহজাহান) এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক মুন্সী, সহকারি সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আমিরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা উসমান আলী, অর্থ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জিহাদ হাসান রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আনিস মিয়া এবং ২ জন কার্যনির্বাহী সদস্য হাফেজ আল আমিন ও হাফেজ জিয়ারুল ইসলাম। এ উপলক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন জামায়াতসহ স্থানীয় ওলামাদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমীর ও বর্তমান অফিস সম্পাদক মুফতী খাদীমুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি নবী হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন?
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স
