ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কারিনার সঙ্গে সুখের সংসার, তবুও অতীত ভুলতে পারছেন না সাইফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 October, 2025, 10:13 AM

কারিনার সঙ্গে সুখের সংসার, তবুও অতীত ভুলতে পারছেন না সাইফ

কারিনার সঙ্গে সুখের সংসার, তবুও অতীত ভুলতে পারছেন না সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলি খান জানিয়েছেন, বর্তমান স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও আজও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকে মনে পড়ে। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় এক অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন এই অভিনেতা। 

সাইফ বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিলেন অমৃতা সিং। নায়কের ভাষায়, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। তার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। তবে তার কিছু পরামর্শ আমার কাজে লাগেনি।’

আলোচনার একপর্যায়ে কাজল মজা করে বলেন, ‘তোমাকে তো ভালোই মানুষ করেছে।’ জবাবে সাইফ বলেন, ‘ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সেই কারণেই আজও ওকে মনে পড়ে।’

সাইফ আরও জানান, অমৃতার সঙ্গে এখন তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, যদিও খুব বেশি যোগাযোগ হয় না। এ নিয়ে নায়ক বলেন, ‘সুসম্পর্ক আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে।’ 

১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান। তাদের সংসারে দুই সন্তান, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status