|
পাইকগাছায় বিয়ের দাবীতে নানিকে সাথে নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় বিয়ের দাবীতে নানিকে সাথে নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সব বয়সের নারী-পুরুষ প্রেমিক প্রেমিক সোহানের বাড়িতে ভীড় করছে। এদিকে বিয়ের দাবিতে বাড়িতে পৌঁছালে প্রেমিক সোহান বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় (২২অক্টোবর) উপজেলার রাড়ুলি ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্ৰামে। এলাকাবাসী জানায়, রাড়ুলি ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত জলিল গাজীর ছেলে সোহান গাজী একই উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের রতনার (ছদ্মনাম) সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক থেকে বিয়ের আশ্বাসে প্রেমিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে প্রেমিক সোহান। এ দিকে প্রেমের সম্পর্ককে পরিনয় দিতে অস্বীকার করেন সোহান। একপর্যায়ে সোহান বিভিন্ন অজুহাতে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে উপায়ান্তর না পেয়ে বুধবার সন্ধ্যায় নানীকে সাথে নিয়ে প্রেমিক সোহানের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান শুরু করে। প্রেমিকা জানান, সোহান যদি বিয়ে না করে তাহলে সে বিয়ে না হলে এ বাড়ীতে বিষ খেয়ে আত্মহত্যা করবে। সোহানের পরিবার জানায়, আমরা মেনে নেব না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
