ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন কমিটির সভা
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Thursday, 23 October, 2025, 6:20 PM

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন কমিটির সভা

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন কমিটির সভা

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিব এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক প্রমূখ।

সভায় গতমাসের রেজুলেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম। সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভায় সাইবার অপরাধ সম্পর্কিত মামলার তালিকা ও মনিটরিং করা, বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, আলামত হিসেবে ডিভাইস জব্দ করা, অ্যাপস হিস্ট্রি বের করা, স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার সচেতনতা শিক্ষা দেওয়া। 

শিক্ষকদের মধ্যেমে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মনিটরিং, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয়া; ইতিবাচক অনলাইন আচরণ শেখানো; সাইবার বুলিং, গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করা, শিক্ষার্থীদের অনলাইন ব্যবহারে নজরদারির, সংবেদনশীলতা তৈরি করা।

আইসিটি ও ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট করা, জেলার ১২০টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল রাখা, তদারকি করা। মাইগভ অনলাইন প্লাটফর্মএ তথ্য আপডেট রাখা, ইনোভেশনস প্রোভাইড করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status