|
কৃষকদের অতিরিক্ত সার বরাদ্দের আশ্বাস দিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() কৃষকদের অতিরিক্ত সার বরাদ্দের আশ্বাস দিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক বৃহস্পতিবার(২৩ অক্টোবর) রাণীশংকৈল উপজেলা হলরুমে কৃষি অফিস এর আয়োজনে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রত্যেকটা ব্লকে চাহিদা অনুযায়ী বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। সার সংকট হয়ে থাকলে উপসহকারী কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে হয়েছে। কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে বসে না থেকে আপনারা আমার কৃষকদের কাছে যান। তাদের সমস্যার কথা শুনুন এবং ভালো পরামর্শ দেন। তাহলে আর কোন সমস্যা থাকবেনা। তার পরেও রাণীশংকৈলে অতিরিক্ত সার বরাদ্দের সুপারিশের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম,বিসিআইসি ডিলার প্রতিনিধি খায়রুল আলম, বিএডিসি ডিলার প্রতিনিধি বক্কর আলি, কৃষক পয়গাম আলীসহ আরো অনেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
