|
যশোরে বাসে আগুন বিপুল মিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে বাসে আগুন বিপুল মিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী থানার তদন্ত ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহিনুর রহমান শাহিন জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
