ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
শ্রীবরদীতে নারীর অধিকার ও ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Saturday, 15 November, 2025, 1:29 PM

শ্রীবরদীতে নারীর অধিকার ও  ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রীবরদীতে নারীর অধিকার ও ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় শ্রীবরদী উপজেলা প্রানীসম্পদ হলরুমে যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল এর আয়োজনে টেকসই সমাজ বির্নিমানে নারীর অধিকার ও ক্ষমতায়নে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা শির্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক জনাব এস এম সোহান, আনিসুর রহমান, বিশিষ্ট নারী নেত্রী ও উপজেলা মহিলা দলের সভানেত্রী উম্মে হাবিবা,কবি আবুল কালাম আজাদ, ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না, অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ হাসান ফরহাদ, যুব সংগঠক ফখরুজ্জামান প্রমুখ। 

আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে নারী অধিকার ও ক্ষমতায়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য জনপ্রতিনিধি হিসেবে নারীরা অনেক সূচকে এগিয়েছে,তবুও বিশেষ করে বাল্যবিবাহ,পারিবারিক সহিংসতা, যৌতুক,মাদকের কুফল আমাদের জাতীয় জীবনের অগ্রযাত্রায় বড় বাধা হিসেবে পরিগনিত হয়েছে। এসব থেকে আমাদের উত্তরন ঘটাতে হবে। এখনো গ্রামীণ মহিলাদের তাদের অধিকার ও ক্ষমতায়নে বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের প্রশিক্ষন, দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলার জন্য সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান কে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, নারীর সম্ভাবনার বিস্তার ঘটাতে হলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাইকে সচেতন হতে হবে। পরিবারে যদি কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়, তবে বড় হয়ে সে তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে যদি লিঙ্গসমতা নিয়ে পাঠদান না করা হয়, তবে নতুন প্রজন্ম সেই পুরনো বৈষম্যের চক্র থেকে বের হতে পারবে না। কর্মক্ষেত্রে যদি নারীরা সমান সুযোগ না পান, তবে তাদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status