ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরুলুট
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Saturday, 15 November, 2025, 3:20 PM

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরুলুট

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরুলুট

সিরাজগঞ্জের তাড়াশে  একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে। আজ শুক্রবার (১৪ নভেম্বর)  ভোরে  মুমূর্ষু অবস্থায় প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে ‌। এলাকাবাসী সূত্রে জানা যায়,তাড়াশ সদর ইউনিয়নের বৃ পাচান গ্রামের মৃত: ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয় ‌। মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ীর এ সময়  বাড়ির  গেট ভেঙে বাড়ীতে থাকা শাহিয়াল জাতের গাভী লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা । এ সময় গৃহকর্তা দুলাল হোসেন  টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে, ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হোন। পরে লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পিকআপ ভ্যানে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

মুমুর্ষ অবস্থায় দুলাল হোসেনকে  উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলালের ভাতিজা রিপন জানান, মাথা ও কানে ৩৩ টা সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার  (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, এখন ও কেউ অভিযোগ করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status