ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত-১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 December, 2025, 6:42 PM

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত-১

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত-১

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৬ডিসেম্বর) সকাল পৌঁনে আটটার দিকে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত সিদ্দিকুর রহমান (৫৭)বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করতেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরী করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটিএ প্রকল্পের উড়ালসেতুর উপর বাসের অপেক্ষা করতে থাকেন।

এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তিনি বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো.আতিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status