|
ফুলবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ ও চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন এবং প্রবাসীদের অধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের প্রতিনিধি দিলারা আক্তার। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক অভিবাসীদের অধিকার, প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও জনবান্ধব করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার্স প্রতিনিধি এসআই শাহ আলম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বক্তারা আরও বলেন, অবৈধভাবে বিদেশ গমন প্রতারণা ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এ থেকে রক্ষা পেতে সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ গমনের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রবাসী ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে তা ইতিবাচক ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
