|
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
জিয়াউল হক, পিরোজপুর
|
![]() তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকালের শহরের গোপাল কৃষ্ণ ডাউন ক্লাব থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি বিলাস চত্বর এসে পথসভায় মিলিত হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ন আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির,তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন, এনামুল কবির রিপনসহ জেলা যুবদল ও উপজেলা যুবদল এবং পৌর যুবদল বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পথসভায় ভক্তরা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে আরো বেগবান করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আগামী দিনের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বক্তারা আরো বলেন, ১৬ কোটি মানুষের নয়নের মনি জনাব তারেক রহমান, ২৫ ডিসেম্বর ঢাকা আগমন উপলক্ষে তাকে পিরোজপুর জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানায়। এবং তারা আরো বলেন পিরোজপুরের জেলা যুবদলের নেতৃবৃন্দ (২৫ ডিসেম্বর) জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন সভাস্থল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
