|
হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ দেশ: থামেনি বিসিএসের আনন্দ ভ্রমণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ দেশ: থামেনি বিসিএসের আনন্দ ভ্রমণ শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় সংগঠন বিসিএসের উদ্যোগে এ পারিবারিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত চরছে। যদিও দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একজন পরিচিত রাজনৈতিক সংগঠকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে কর্মসূচি স্থগিতের দাবি উঠেছিল, তবুও সংগঠনটির পক্ষ থেকে পিকনিক আয়োজন বাতিল বা স্থগিতের কোনো ঘোষণা দেওয়া হয়নি। ![]() হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ দেশ: থামেনি বিসিএসের আনন্দ ভ্রমণ বাংলাদেশ কম্পিউটার সমিতির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ওসমান হাদির মৃত্যুর পর দেশের এই সংবেদনশীল সময়ে বিসিএসের আনন্দ ভ্রমণ স্থগিত করা উচিত ছিল। একজন সদস্য বলেন, আমি নিয়মিত চাঁদা প্রদান করলেও নৈতিক অবস্থান থেকে এবার পিকনিকে অংশ নিইনি। দেশের এই ক্লান্তিকালে এমন আয়োজন আমাদের জন্য বিব্রতকর। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মহাসচিব কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম। কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান (ল্যান্ডমার্ক কম্পিউটারস), যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম (পিসি গার্ডেন) এবং কোষাধ্যক্ষ আবুল হাসান (এইচ এম কম্পিউটারস)। পরিচালক হিসেবে রয়েছেন মো. ইকবাল হোসাইন (জ্যাজি) ও মো. নজরুল ইসলাম (ওয়েলকিন কম্পিউটারস)। বিসিএসের আনন্দ ভ্রমণের আয়োজনের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে— আসুস, ব্রাদার, কিউডি, আলোহা, ডেল, এক্সেল, ইপসন, গ্লোবাল ব্র্যান্ড লি., জি-স্কিল, হাইকভিশন, এইচপি, মিজান ট্রেড, প্যান্টাম, রেনেজার ইউসিবি, রায়ান্স, স্মার্ট টেকনোলজি ফর অল, লেনোভো, স্টার্টেক, টেন্ডা, সাউথ বাংলা কম্পিউটারস, টোটোলিংক, টিপি-লিংক, ট্রানসেন্ড, ইউএনভি, ডিসিসি, ড্রিমটেক এবং এ টু জেড। উল্লেখ্য, ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। শনিবার (২০ ডিসেম্বর) জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংবাদের সঙ্গে সংযুক্ত করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
