|
‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’ ওসমান হাদির ভেরিফায়েড পেজে এমনই একটি পোস্ট করা হয়েছে ১৯ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিটে। সঙ্গে কফিনের একটি ছবি যুক্ত করা হয়েছে। পোস্টটি মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। পেজে লেখা হয়েছে, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’ ওসমান হাদির মৃত্যুর দিনে তার দেওয়া একটি পোস্ট খুব বেশি ভাইরাল হচ্ছে। ওই পোস্টে হাদি লিখেছিলেন- ‘মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।’ আরো একটি পোস্ট ব্যাপক ভাইরাল ও রি-পোস্ট হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
