|
খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রোববার বিকেল ৩ ঘটিকায় খাগড়াছড়ি সদরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, সংঘ দান, কল্পতরু দান ও হাজার প্রদীপ দানানুষ্ঠান সম্পন্ন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ প্রদান করেন। একই সঙ্গে তাঁরা দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও সার্বিক কল্যাণ কামনা করে ধর্মদেশনা দেন। ![]() খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় এ আয়োজনে খাগড়াছড়ির বিভিন্ন এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা এবং যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
